[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় আহত নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে-শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী

    Reporter Name
    • Update Time : Wednesday, August 20, 2025,
    • 39 Time View

    বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন মাইলস্টোন স্কুলে যুদ্ধ বিমান দূর্ঘটনায় আহত এবং নিহত সকল পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরন দিতে হবে। এখন পযর্ন্ত ক্ষতিপূরণের কোন কথা কেউ বলেনি। এক মাস অতিবাহিত হয়েছে বিমান দূর্ঘটনার পর তদন্ত কমিটির রিপোর্ট কি হয়েছে আমরা জানি না। আমরা দেশের জন্য কাজ করি জনগণের জন্য কাজ করি এরই দায়বদ্ধতা থেকে আমাদের নেতাকর্মীরা টীম ওয়ার্ক ভাবে দূর্ঘটনার দিন থেকে কাজ করছি। যেভাবে পারছি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সহায়তা করতেছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনায় আমাদের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।

    তিনি আরো বলেন নির্বাচন নিয়ে গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসী ঐক্যবদ্ধ খেকে মোকাবেলা করতে হবে।

    বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় অগ্নিদগ্ধে আহত শিক্ষার্থী তাছরুবা মাহাবিন, আশরাফুল ইসলাম, নুরে জান্নাত ইউশা, শিক্ষিকা সুমাইয়া রহমান ল্যারিন-এর পরিবারের সাথে বুধবার বিকেলে উত্তরা ১০ নং সেক্টরে এসে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

    এসময় তার সাথে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোঃ মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এম.কফিল উদ্দিন, মোঃ আফাজ উদ্দিন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইন্জিনিয়ার আশরাফ উদ্দিন, সদস্য সচিব কৃষিবিদ মোখছেদুল মোমিন মিথুন, উত্তরা পশ্চিম থানা বিএনপি নেতা মুসলেম উদ্দিন, মোস্তফা সরকার, মীর হুসাইন মূসা, তুরাগ থানা বিএনপির জহিরুল ইসলাম, আলমাছ আলী, চান মিয়া বেপারী, আলী আহমেদ প্রমূখ।

    এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের জন্য বিভিন্ন প্রকার মৌসুমি ফল এবং গিফটের প্যাকেট পৌছে দেন আমরা বিএনপি পরিবারের উপদেষ্টাবৃন্দ, অন্যান্য সদস্য ও স্থানীয় বিএনপি’র নেতৃবৃন্দ।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme