[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো হাজী সেলিম-সৈকতকে

    Reporter Name
    • Update Time : Wednesday, September 3, 2025,
    • 73 Time View

    বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকার ইডেন কলেজের সামনে গুলি করে ইলেকট্রিশিয়ান শাওন সিকদারকে হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

    এছাড়া, নিউমার্কেট থানার এক হত্যাচেষ্টা মামলায় ছাত্রলীগের সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক মুকিব মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়।

    বুধবার (৩ সেপ্টেম্বর) পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

    রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন এটি নিশ্চিত করেন।

    হত্যা মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ জুলাই ইডেন কলেজের সামনে দিয়ে বাড়ি ফেরার সময় শাওনকে গুলি করে হত্যা করা হয়।

    এ ঘটনায় গত ২১ জানুয়ারি লালবাগ থানায় শেখ হাসিনাসহ ৪০ জনকে আসামি করে নিহত শাওনের আত্মীয় পরিচয়ে মামলা করেন ইকবাল মজুমদার তৌহিদ।

    এদিকে হত্যাচেষ্টা মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ২ আগস্ট নিউমার্কেট থানাধীন নিউমার্কেট ২নং গেটের সামনে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ মিছিলে গুলি চালানো হয়। এতে মামলার ভুক্তভোগী ও বাদী হাবিবুর রহমানসহ ঢাকা কলেজের শিক্ষার্থীসহ অনেকেই আহত হন।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme