[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    শেখ আব্দুল্লাহ রাসেল ফায়দাবাদ আছগারুল উলুম আলিম মাদ্রাসার সভাপতি নির্বাচিত

    Reporter Name
    • Update Time : Tuesday, September 9, 2025,
    • 71 Time View

    শেখ আব্দুল্লাহ রাসেল সাবেক যুবদল সভাপতি। বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে অনেক অত্যাচার নির্যাতন

    ফায়দাবাদ আছগারুল উলুম আলিম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সাবেক যুবদল নেতা শেখ আব্দুল্লাহ রাসেল। সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।

    সভাপতি নির্বাচিত হওয়ার পর শেখ আব্দুল্লাহ রাসেল বলেন, “শিক্ষা সমাজ পরিবর্তনের মূল হাতিয়ার। আমি চেষ্টা করব এ মাদ্রাসাকে আরও উন্নত ও আধুনিক শিক্ষার ধারায় এগিয়ে নিতে। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক গঠনে বিশেষ নজর দেওয়া হবে।”

    তিনি আরও বলেন, “আমাকে যে আস্থা ও দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে তা পালন করব। মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমরা একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলব ইনশাআল্লাহ।”

    শেখ আব্দুল্লাহ রাসেল দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তিনি স্থানীয় শিক্ষার্থীদের জন্য নানা সহযোগিতা করে আসছেন। সাবেক যুবদল নেতা হিসেবে রাজনৈতিক ক্ষেত্রেও সক্রিয় ছিলেন তিনি।

    গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সাধারণ মানুষ শেখ আব্দুল্লাহ রাসেলের নেতৃত্বে মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme