[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে কি বলছে কারা কর্তৃপক্ষ?

    Reporter Name
    • Update Time : Wednesday, October 1, 2025,
    • 32 Time View

    সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর আগে তোলা বলে একটি ছবি প্রচার করা হলেও সেটি সম্পূর্ণ বিভ্রান্তিকর ও অসত্য বলে জানিয়েছে বাংলাদেশ জেল কর্তৃপক্ষ।

    এক প্রেস বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, সামাজিক মাধ্যমে ছড়ানো ছবিটি কোনোভাবেই তার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থার নয়। মৃত একজন ব্যক্তিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো দায়িত্বহীনতা ও অনৈতিকতার শামিল।

    হাসপাতালের বিছানায় সাবেক মন্ত্রীর বিতর্কিত ছবি নিয়ে যা বলছে কারা কর্তৃপক্ষ

    প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অসুস্থতার কারণে কারাবন্দি অবস্থায় সাবেক এই মন্ত্রীকে একাধিকবার যথাযথ নিয়মে হাসপাতালে পাঠানো হয়েছিল। সর্বশেষ গত ২৫ সেপ্টেম্বর থেকে মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন।

    বাংলাদেশ জেল কর্তৃপক্ষ পুনরায় নিশ্চিত করেছে, সকল বন্দির মানবিক মর্যাদা রক্ষায় তারা সর্বদা দায়িত্বশীল এবং সাবেক শিল্পমন্ত্রীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম ঘটেনি।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme