[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    পুলিশ কর্মকর্তা কাফি ৮ দিনের রিমান্ডে

    Reporter Name
    • Update Time : Wednesday, September 4, 2024,
    • 135 Time View

    খবর সবসময় প্রতিবেদন :

    ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহিল কাফিকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

    বুধবার সকাল ৭টার পর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান  শুনানি শেষে এ আদেশ দেন।  সকাল ৬টা ৪৫ মিনিটে আদালতে তোলা হয় তাকে।  মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে দশ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

    এর আগে সোমবার বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশ কাফিকে আটক করে।  গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

    ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা বলেন, শাহজালাল বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে (আব্দুল্লাহিল কাফি) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  তিনি গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্রজনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় অভিযুক্ত।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme