[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    খুলনায় কটূক্তিমূলক পোস্ট ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা বলল আইএসপিআর

    Reporter Name
    • Update Time : Thursday, September 5, 2024,
    • 129 Time View

    খবর সবসময় প্রতিবেদন :

    খুলনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তিমূলক পোস্টকে কেন্দ্র করে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

    বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, বুধবার (৪ সেপ্টেম্বর) শ্রী উৎসব (২২) নামে এক ব্যক্তি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তিমূলক পোস্ট করায় স্থানীয় জনগণ তাকে আটক করে খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ (দক্ষিণ) কমিশনারের কার্যালয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপস্থিত হয়। পরে ওই স্থানে ৩ হাজার থেকে ৩ হাজার ৫০০ জন স্থানীয় জনগণ উপস্থিত হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং ওই ব্যক্তিকে প্রকাশ্যে শাস্তি প্রদান করার জন্য আন্দোলন করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সশস্ত্র বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় কিছু উচ্ছৃঙ্খল উপকমিশনারের কার্যালয়ে প্রবেশ করে ওই ব্যক্তির ওপর আক্রমণ চালায়।

    আইএসপিআর আরও জানায়, সশস্ত্র বাহিনীর সদস্যদের আপ্রাণ চেষ্টায় তাকে জীবিত উদ্ধার করা হয়। বর্তমানে তিনি সেনাবাহিনীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি আশঙ্কামুক্ত।

    আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, ধর্মীয় মূল্যবোধে আঘাত প্রদানের কারণে ওই ব্যক্তির বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার সুস্থতা সাপেক্ষে যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী বিচারবহির্ভূত হত্যাকাণ্ড রোধ ও আইনের শাসন সমুন্নত রাখার ক্ষেত্রে সর্বদা সচেষ্ট। এক্ষেত্রে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ওই ব্যক্তির মৃত্যু সংক্রান্ত গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণকে বিশেষভাবে অনুরোধ করা হলো।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme