[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    আ.লীগের লোকজনও শেখ হাসিনার পতন চেয়েছিল: শিমুল বিশ্বাস

    Reporter Name
    • Update Time : Thursday, September 5, 2024,
    • 117 Time View

    খবর সবসময় প্রতিবেদন :

    বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শিমুল বিশ্বাস বলেছেন, আমরা চেয়েছিলাম পদত্যাগ অথচ তিনি ছাত্র-জনতার আন্দোলনে দেশ থেকে পলায়ন করেছেন। পুরো দেশটাকে মামলা দিয়ে জেলখানা বানিয়ে ফেলছিলেন শেখ হাসিনা। অসংখ্য মানুষকে গুম ও হত্যা করেছেন। সাত বছরের ছেলেটা আজ ১৭ বছর হয়ে গেছে সে তার বাবাকে খুঁজে পেল না। এমনকি আওয়ামী লীগের লোকজনও তার পতন চেয়েছিল। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে তাকে দাদাদের দেশে পালাতে হয়েছে। মানুষ তাদের ঘৃণা করে।

    তিনি আরও বলেন, বাংলাদেশের ৮০ শতাংশ মানুষ তারেক রহমান, বিএনপি ও খালেদা জিয়ার পক্ষে। কোথাও কোনো ধরনের নৈরাজ্য আমরা বরদাশত করব না।

    বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় জেলা ও মহানগর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস এসব কথা বলেন।

    বিভিন্ন কল-কারখানা ভাঙচুর, নৈরাজ্য ও শ্রমিক অসন্তোষ সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় গাজীপুর জেলা শ্রমিক দলের সভাপতি মো. মিনার উদ্দিন ও গাজীপুর মহানগর শ্রমিক দলের সভাপতি ফয়সাল আহামেদ সরকারের সভাপতিত্বে বিশেষ বক্তা ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সহ-সম্পাদক মো. হুমায়ুন কবির খান।

    মতবিনিময় সভায় প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান ও মহানগর শ্রমিক দলের সদস্য সচিব আব্দুল মোমিন।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme