[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    ইউক্রেনের সরকারে বড় ধরনের রদবদল

    Reporter Name
    • Update Time : Wednesday, September 4, 2024,
    • 119 Time View

     আন্তর্জাতিক ডেস্ক :

    রাশিয়ার সঙ্গে যুদ্ধের মধ্যেই ইউক্রেনের মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল শুরু হয়েছে। যার ফলে অন্তত ৬ জন মন্ত্রী পদত্যাগ করেছেন এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সহকারী বরখাস্ত হয়েছেন।

    এ পরিবর্তনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো কৌশলগত শিল্প মন্ত্রী ওলেক্সান্দ্র কামিশিনের পদত্যাগ, যিনি মূলত অস্ত্র উৎপাদনের দায়িত্বে ছিলেন।

    আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এ বিষয়ে ওলেক্সান্দ্র জানান, তিনি ইউক্রেনের প্রতিরক্ষা ক্ষেত্রে অন্য একটি ভূমিকা নেওয়ার প্রত্যাশা করছেন।

    পদত্যাগকারী অন্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন- উপ-প্রধানমন্ত্রী ওলহা স্তেফানিশিনা, ন্যায়বিচার মন্ত্রী, পরিবেশ মন্ত্রী এবং পুনঃএকীকরণ মন্ত্রী।

    এছাড়াও ইউক্রেনের স্টেট প্রপার্টি ফান্ডের প্রধান ভিটালি কোভালও পদত্যাগ করেছেন।

    বড় ধরনের এ রাজনৈতিক পরিবর্তনের ফলে ইউক্রেনীয় মন্ত্রিসভার প্রায় এক-তৃতীয়াংশ পদ এখন শূন্য।

    ২০১৯ সালে নির্বাচিত প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গত সপ্তাহেই অবশ্য ইঙ্গিত দিয়েছিলেন যে, তিনি একটি বড় ধরনের মন্ত্রিসভার পুনর্গঠন পরিকল্পনা করছেন। প্রেসিডেন্টের নিয়মিত সান্ধ্য ভাষণে তিনি এ পরিবর্তনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। সূত্র: মেহের নিউজ

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme