[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    ইউটিউবের টপ চার্টে ইজেইর গান

    Reporter Name
    • Update Time : Monday, November 3, 2025,
    • 28 Time View

    কে-পপ শিল্পী ইজেইর গানে মেতে উঠেছে সারাবিশ্ব। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কে পপ ডেমন হান্টার্স’ এর টাইটেল সং ‘গোল্ডেন’। একই সঙ্গে গানটির রচয়িতা ও গায়িকা ইজেই।

    বর্তমানে গানটি রয়েছে ইউটিউবের টপ চার্টে।

    কে-পপ জগতে বর্তমানে আলোচিত নাম ইজেই। তবে তার আসল নাম হলো লি ইউন-জায়ে। এই শিল্পীর তারকা হওয়ার স্বপ্ন শুরু হয়েছিল কে-পপ ইন্ডাস্ট্রিজের এসএম এন্টারটেইনমেন্টের মতো নামজাদা প্রশিক্ষণ কক্ষে।

    যেখান থেকে মূলত বিটিএস বা ব্ল্যাকপিঙ্কের মতো তারকারা সফল হয়েছেন। সেখানে ছিলেন ইজেই, তবে তার অভিজ্ঞতা ছিল ভিন্ন। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে সময়টিকে তার জন্য সবচেয়ে কঠোর শিক্ষা এবং সবচেয়ে গভীর একাকীত্ব বলে বর্ণনা করেন।

    ইজেই জানান, সেখানে দীর্ঘ সাত বছর ছিলেন, গান-নাচের তালিম নেন। কিন্তু অভিষেকের শুরুর দিকে বারবার তার গান অপ্রকাশিত হতে থাকে। এতে হতাশ হয়ে ইন্ডাস্ট্রি ছাড়ার কঠিন সিদ্ধান্ত নেন ইজেই।

    কিন্তু ইজেই থেমে যাননি। এক পর্যায়ে কে-পপ ডেমন হান্টার্স তার পাশে দাঁড়ায়; আর তাকে সুযোগ দেয়। কাজের ক্ষেত্রে সৃজনশীল স্বাধীনতা দেওয়ারও সুযোগ দেওয়া হয় ইজেইকে। এই স্বাধীনতার ফলস্বরূপ, ইজেই প্রকাশ করলেন ‘গোল্ডেন’, যেখানে তার সঙ্গে গলা মেলান আরও দুই গায়িকা।

    কে পপ ডেমনস এর লেবেলে গানটি প্রকাশ করে সনি পিকচার্স এনিমেশন। এরপরই গানটি দ্রুত ভাইরাল হয়। প্রকাশের চার মাস পরও এখনও ইউটিউবের টপ চার্টে আছে গানটি, ভিউ হয়েছে ৬৫২ মিলিয়নেরও বেশি।

    এর মাধ্যমে ইজেই প্রমাণ করেছেন, বড় লেবেলের বাইরেও প্রকৃত প্রতিভা থাকলে শিল্পীরা গ্লোবাল স্টার হিসেবে তৈরি হতে পারে। শ্রোতারা মনে করেন, চার্ট শীর্ষে থাকা ইজেই এর এই সাফল্য প্রতিশোধের চেয়েও হয়তো বেশি কিছু।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme