[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে: গভর্নর

    Reporter Name
    • Update Time : Wednesday, August 20, 2025,
    • 52 Time View

    নগদ লেনদেনের মাধ্যমে কর ফাঁকি দেওয়া সহজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বুধবার (২০ আগস্ট) সকালে উন্নয়ন কৌশল বিষয়ক সেমিনারে তিনি বলেন, নগদ লেনদেন দুর্নীতিকে উৎসাহিত করে।

    গভর্নর বলেন, এই প্রবণতা বন্ধ করতে হবে। বাংলাদেশের ক্যাশলেস সোসাইটির ভিত্তি শক্তিশালী হচ্ছে। আগামী ৭-৮ বছরে বাংলাদেশ ক্যাশলেস ইকোনমির একটি বড় কেন্দ্র হবে।

    আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলেও মনে করেন তিনি। জানান, এতে=সামষ্টিক অর্থনীতি শক্তিশালী হবে। একইসাথে আর্থিক খাতে লেনদেনে নতুনত্ব আনা প্রয়োজন, যাতে সবাইকে অন্তর্ভুক্ত করা যায়।

    গভর্নর জানান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের ‘ন্যানো লোন’ ধারণা জনপ্রিয় হচ্ছে। প্রতিদিন গড়ে ৪ হাজার মানুষ পাচ্ছে এ ধরণের ঋণ সেবা। ৭ হাজার কোটি টাকা এভাবে ঋণ দেয়া হয়েছে।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme