[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    নির্বাচন বানচাল করতে পার্শ্ববর্তী দেশে বৈঠক হয়েছে : বাবর

    Reporter Name
    • Update Time : Monday, September 15, 2025,
    • 54 Time View

    সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, বাংলাদেশে নির্বাচন বানচাল করার চেষ্টা সংক্রান্ত একটি বৈঠক পার্শ্ববর্তী দেশে অনুষ্ঠিত হয়েছে।

     

    রোববার (১৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি বলেন, আমি মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। ১৭ বছর পর নির্দোষ প্রমাণিত হয়ে জেল থেকে মুক্ত হয়েছি। আমাদের দল থেকে একটি টিম তৈরি হয়েছে; তার মধ্যে আমি, সিনিয়র সেক্রেটারি কামরুজ্জামান সাহেব ও মাহবুব সাহেব আছি।

    তিনি বলেন, আমাদের আসার উদ্দেশ্য ছিল কিছু বিষয় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করা। বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও সরকারের সঙ্গে আমাদের কনসার্ণগুলো শেয়ার করেছি। তারা একমত হয়েছেন এবং আলোচনা মোটামুটি ফলপ্রসু হয়েছে।

    লুৎফুজ্জামান বাবর বলেন, পার্শ্ববর্তী দেশে পতিত সরকার একটি বিশেষ শিল্পগোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছে, সেটা আপনার পত্রিকায় দেখেছেন। এসআলম গ্রুপের সাথে। বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা এবং নির্বাচনে সহিংসতা সৃষ্টি করা। এটি একটি উদ্বেগের বিষয়। আমরা এ নিয়ে আলোচনা করেছি। এছাড়া অবৈধ অস্ত্র ও লুট হওয়া অস্ত্র এখনও উদ্ধার হয়নি, সে বিষয়ে ও আলোচনা হয়েছে।

    সংশ্লিষ্ট উদ্যোগের বিষয়ে সুপারিশের প্রশ্নে তিনি বলেন, আমরা তাদের সঙ্গে আমাদের কনসার্ণ শেয়ার করেছি। অতি সম্প্রতি এএসআই নিয়োগ হচ্ছে৷ সাধারণত নিয়োগ হয় কনস্টেবল এসআই এবং এএসপি পদে৷ কিন্তু এবার এএসআই নিয়োগ হচ্ছে৷ যারা কনস্টেবল হিসেবে যোগদান করে তাদের একটা আশা থাকে তারা এএসআই হবে৷ তারা ইন্সপেক্টর পর্যন্ত হতে পারে৷ আবার এসআই  হিসেবে যারা যোগদান করে তারা ডিআইজি পর্যন্ত হতে পারে৷ এমন অনেল উদাহরন হতে পারে৷ এ সিদ্ধান্ত অনেক কনস্টেবল এর মধ্য আমার উদ্যোগ দেখেছি সে বিষয়ে আলোচনা হয়েছে৷

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আমি এটুকু বলবো, তারা যথাসম্ভব ভালো করার চেষ্টা করছেন।

    তারেক রহমান কবে ফিরবেন এমন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ইনশাআল্লাহ দ্রুত ফেরত আসবেন৷  আপনারা সবাই দোয়া করবেন৷

    স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমি স্যারের সঙ্গে তিন বছর একসঙ্গে চাকরি করেছি৷ স্যারের আন্ডারে আমি চাকরি করেছি সুতরাং তার সঙ্গে আমার অনেক আগের পরিচয়৷ আজকে একটি সৌজন্য সাক্ষাৎ ছিল৷ এখানে আমরা আমাদের বিভিন্ন ধরনের কথাবার্তা বলেছি৷ আমাদের পারিবারিক ও নানা বিষয়ে নিয়ে আলোচনা হয়েছে৷

    রাষ্ট্রীয় কোনো ব্যাপারে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, কথা বলার মধ্য আলোচনার প্রেক্ষাপটে হয়তো দু-একটা রাষ্ট্রীয় বিষয় চলে এসেছে৷ কিন্তু সেটা খুব একটা বড় আলোচনা নয়৷

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme