[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    বাংলাদেশ সিরিজের জন্য দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

    Reporter Name
    • Update Time : Thursday, October 9, 2025,
    • 31 Time View

    তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চলতি মাসেই বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। দুই ফরম্যাটেই অধিনায়ক হিসেবে আছেন শাই হোপ।

    এছাড়া দলে আছেন গুডাকেশ মোতি, শারফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড এবং ব্র্যান্ডন কিংদের মতো পরিচিত মুখগুলো থাকছে দুই ফরম্যাটের দলেই।

    ওয়ানডে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ব্যাটার আকিম অগাস্ট। এ মাসের শুরুতে ভারতের বিপক্ষে টেস্টে অভিষিক্ত স্পিনার খারি পিয়ের ফিরেছেন ওয়ানডে দলে। টি–টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেয়েছেন নেপাল সিরিজে অভিষিক্ত বাঁহাতি পেসার র‍্যামন সিমন্ডস এবং ব্যাটসম্যান আমির জাঙ্গু।

    কব্জির চোটের কারণে ওয়ানডে দলে নেই ওপেনার এভিন লুইস। তার জায়গায় দলে নেওয়া হয়েছে অগাস্টকে। গত বছর ডিসেম্বরে সর্বশেষ ওয়ানডে খেলা অলিক আথানেজেও ফিরেছেন দলে।

    আগামী বছরের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবেই দেখা হচ্ছে এই সিরিজকে। এক বিবৃতিতে ওয়েস্ট ইন্ডিজ কোচ ড্যারেন স্যামি বলেন,

    ‘আমরা এমন একটি দল গঠন করেছি, যারা জয়ের মানসিকতা ধরে রাখতে এবং শক্ত দলীয় সংহতি বজায় রাখতে পারবে। দীর্ঘমেয়াদে সফলতার জন্য এই দুটি বিষয়ই সবচেয়ে জরুরি।’

    তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে এই সিরিজ আমাদের জন্য দারুণ সুযোগ দেবে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের, যা বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে সহায়ক হবে।’

    আগামী ১৮ অক্টোবর ঢাকায় সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে সফর শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। তিনটি ওয়ানডেতেই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। টি–টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। ২৭ অক্টোর শুরু হয়ে ৩১ অক্টোবর শেষ হবে টি–টোয়েন্টি সিরিজ।

    ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস ও রোমারিও শেফার্ড।

    ওয়েস্ট ইন্ডিজ টি–টোয়েন্টি দল: শাই হোপ (অধিনায়ক), অলিক আথানেজে, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্রেন্ডন কিং, গুড়াকেশ মোতি, রোভম্যান পাওয়েল, শেরফান রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড ও র‍্যামন সিমন্ডস।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme