[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    বিয়ের আনন্দ মুহূর্তেই পরিণত হলো বিষাদে

    Reporter Name
    • Update Time : Sunday, October 12, 2025,
    • 38 Time View

    আনন্দ আর উৎসবে মুখর ছিল পুরো বাড়ি। গায়ে হলুদের আয়োজন, অতিথিদের আগমন, আলোকসজ্জায় সজ্জিত ছিল চারপাশ। কিন্তু হঠাৎ করেই সেই উৎসবের মুহূর্তে নেমে আসে শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে কনের মৃত্যুতে স্তব্ধ হয়ে যায় পুরো গ্রাম। হৃদয়বিদারক এই ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামে।

    বিষয়টি নিশ্চিত করেছেন কিচক ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলাউদ্দিন। নিহত কনের নাম মৌমিতা খাতুন (২০)। তিনি বলরামপুর গ্রামের গাজিউর রহমানের মেয়ে। আগামী সোমবার ছিল তার বিয়ের নির্ধারিত তারিখ।

    পরিবারের সদস্যরা জানান, শনিবার (১১ অক্টোবর) বিকেলে বিয়ের কেনাকাটা করতে পরিবারের লোকজনের সঙ্গে বগুড়া শহরে যান মৌমিতা। কেনাকাটা শেষে ফেরার পথে রাত ৯টার দিকে হঠাৎ স্ট্রোক করলে তাকে দ্রুত টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসকরা জানান।

    মৌমিতার মৃত্যু সংবাদ মুহূর্তেই ছড়িয়ে পড়লে আনন্দঘন পরিবেশে নেমে আসে গভীর শোক। আলোকসজ্জা ঘেরা বাড়িটি হয়ে পড়ে নিস্তব্ধ। শোকের ছায়া নেমে আসে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন এবং পাড়া-প্রতিবেশীদের মধ্যে।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme