[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    ভাইয়ের বিয়েতে প্রিয়াংকা যে গহনা পরেছিলেন, জানেন কি তার দাম?

    Reporter Name
    • Update Time : Sunday, August 25, 2024,
    • 108 Time View

    হলিউড-বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই দেশে এসেছেন । শুক্রবার ভাইয়ের প্রাক-বিয়েতে তিনি মনীশ মালহোত্রার ডিজাইন করা একটি ম্যাজেন্টা রঙের শিফন শাড়ি পরেছিলেন। গলায় ও হাতে পরেছিলেন বুলগারির গহনা, যার দাম শুনলে আপনার মাথা ঘুরে যাবে।

    এর আগে অভিনেত্রী শুক্রবার সকালে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করেন। তার কিছু ঝলকও ক্যামেরাবন্দি করা হয়। প্রিয়াংকা মাত্র কিছু দিন হলো হলিউডে তার আসন্ন ছবি ‘দ্য ব্লাফ’-এর কাজ শেষ করেছেন। বিমানবন্দরে তাকে একটি সাদা ক্রপড টপ সঙ্গে ম্যাচিং ট্র্যাক প্যান্টে দেখা গিয়েছিল।

    হিন্দুস্তান টাইমস সূত্রে জানা গেছে, সম্প্রতি হলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ভারত সফরে এসেছেন। অভিনেত্রী তার ভাই সিদ্ধার্থ চোপড়ার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই দেশে এসেছেন। সিদ্ধার্থ চোপড়ার প্রাক-বিয়ের অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্তের ছবি প্রকাশ্যে এসেছে, আর সেখানেই দেখা গেছে ভারতের ঐতিহ্যবাহী পোশাক শাড়িতে সেজে উঠেছেন দেশিগার্ল। তিনি মনীশ মালহোত্রার ডিজাইন করা একটি ম্যাজেন্টা রঙের শিফন শাড়ি পরেছিলেন। গলায় ও হাতে পরেছিলেন বুলগারির গহনা।

    ইতালির বিলাসবহুল ফ্যাশন হাউস বুলগারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রিয়াংকা চোপড়া। তাদের ডিজাইন করা গহনাই বেছে নিয়েছিলেন তিনি। প্রিয়াংকা তাদের সার্পেন্টাইন সংগ্রহ থেকে একটি হীরের ব্রেসলেট ও একটি ভিনটেজ মুক্তার চোকার নেকলেস পরেছিলেন। ব্রেসলেটটিকে সার্পেন্টি ভাইপার ব্রেসলেট বলা হয়। ১৮ ক্যারেট সাদা সোনা দিয়ে তৈরি এ ব্রেসলেটটি পুরোটাই পাভে হীরে দিয়ে কাজ করা। এর ডিজাইনের বিশেষত্ব হলো এটি সাপের মতো কুণ্ডলী পাকিয়ে থাকে। বুলগারির অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে এর মূল্য ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ লাখ ৭৯ হাজার রুপি।

    ভিনটেজ মুক্তার চোকার নেকলেসটি মুক্তা, রুবি ও হীরে দিয়ে তৈরি। যদিও নেকলেসটির দাম অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায়নি। তবে রিপোর্ট অনুযায়ী, নেকলেসটির দাম প্রায় ভারতীয় মুদ্রায় ৮ কোটি টাকা।

    প্রিয়াংকা চোপড়া তার ভাইয়ের বিয়েতে মনীশ মালহোত্রার কাস্টম ডিজাইন করা একটি ম্যাজেন্টা রঙের শিফন শাড়ি পরেছিলেন। নয় গজ ফুলের মোটিভ দেওয়া এবং চকচকে সিকুইন কাজ করা নুডুলস স্ট্র্যাপ ব্যাকলেস একটি ম্যাচিং ব্লাউস বেছে নিয়েছিলেন। ঠোঁট গোলাপি লিপস্টিক, হালকা গোলাপি আভার মেকআপে সেজে উঠেছিলেন দেশিগার্ল।

    তার একার ছবি ছাড়াও মুম্বাইতে শুক্রবার রাতের অনুষ্ঠানের কিছু ছবিও প্রকাশ্যে আসে। এ ছবিগুলো ওই অনুষ্ঠানের এক অতিথি, সেলিব্রিটি ডাক্তার গাইনোকোলজিস্ট কিরণ কোয়েলহো তুলেছিলেন। সেখানেই একটি ছবিতে অভিনেত্রীকে তার মা মধু চোপড়ার সঙ্গে দেখা গেছে। অনুষ্ঠানে তিনি মায়ের সঙ্গে দাঁড়িয়ে ভাইকে শুভেচ্ছা জানাচ্ছিলেন। তার মা মধু চোপড়া একটি লিলাক শাড়ি পরেছিলেন। অনুষ্ঠানের মূল আকর্ষণ সিদ্ধার্থ ও নীলম। নীলমের পরনে ছিল একটি হালকা নীল রঙের গাউন। অন্যদিকে সিদ্ধার্থ পরেছিলেন স্যুট। শুক্রবার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে প্রিয়াংকাকে একা দেখা গেছে, তার সঙ্গে ছিল না নিক জোনাস।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme