[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি আটক

    Reporter Name
    • Update Time : Thursday, August 29, 2024,
    • 131 Time View

    খবর সবসময়  প্রতিবেদন :

    সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে রাজধানীর গুলশান থেকে আটক করেছে র‍্যাব। বুধবার রাত ১টা ৩৮ মিনিটে এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করছে র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং।

    ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ২০ আগস্ট রংপুরে অটোরিকশাচালক মানিক মিয়া নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রীসহ শেখ হাসিনাসহ ১১৯ জনের বিরুদ্ধে মামলা হয়। সেই মামলার আসামি টিপু মুনশি।

    তিনি ২০০১ সালের অষ্টম জাতীয় নির্বাচনে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসন থেকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে পরাজিত হয়েছিলেন।

    পরে ২০০৮ সালের নবম, ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

    নবম জাতীয় সংসদে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, দশম জাতীয় সংসদ নির্বাচনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন।

    ৭ জানুয়ারি ২০১৯ সাল থেকে তিনি শেখ হাসিনার চতুর্থ মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme