[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    সীতাকুণ্ডের বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু, সাতজন আশঙ্কাবস্থায়

    Reporter Name
    • Update Time : Sunday, September 8, 2024,
    • 134 Time View

    খবর সবসময় প্রতিবেদন :

    চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে জাহাজ কাটার সময় বিস্ফোরণের ঘটনায় গুরুতর দগ্ধাবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন একজনের মৃত্যু হয়েছে।

    বার্ন ইনস্টিটিউটে ভর্তি বাকি সাতজনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
     

    রোববার (৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা এই তথ্য জানান।
     
    এর আগে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ড কুমিরা এলাকার এসএম করপোরেশন ইয়ার্ডে জাহাজ কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন ধরে যায়। এতে দগ্ধ ১২ জনকে তাৎক্ষণিকভাবে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে আটজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme