[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    যশোরে প্রকাশ্যে আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা

    Reporter Name
    • Update Time : Sunday, August 31, 2025,
    • 36 Time View

    যশোরের মনিরামপুর উপজেলায় আশরাফুল ইসলাম (৪০) নামে আওয়ামী লীগের এক নেতাকে চায়ের দোকানে ঢুকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার সঙ্গে থাকা আরেকজন আহত হয়েছেন। শনিবার (৩০ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে রাজগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

    নিহত আশরাফুল ইসলাম একই উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের মোবারকপুর গ্রামের আজাহার আলীর ছেলে। আশরাফুল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। একইসঙ্গে তিনি সীমান্ত পরিবহন নামের একটি বাসের কাউন্টারের স্টাফ হিসেবে কাজ করতেন।

    আহত তারেক গাজী (৩০) একই গ্রামের আবদুল বারিক গাজীর ছেলে। তাকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রাত ৯টার দিকে আশরাফুল ইসলাম রাজগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে বসে তারেক গাজীর সঙ্গে কথা বলছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন দুর্বৃত্ত সেখানে আসে। মোটরসাইকেল থেকে নেমে তারা দোকানে ঢুকে আশরাফুলের ওপর হামলা চালান। ধারালো ছুরির কয়েকটি আঘাত তার বুকে লাগে এবং ঘটনাস্থলেই তিনি মারা যান। তাকে রক্ষার চেষ্টা করতে গিয়ে আহত হন তারেক গাজী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

    এ বিষয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন বলেন, পূর্ব শত্রুতার কারণে আশরাফুলকে খুন করা হয়ে থাকতে পারে। এর আগেও কয়েকবার তার ওপর হামলার চেষ্টা হয়েছিল।

    মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। বুকে ছুরিকাঘাতের কারণে ঘটনাস্থলেই তিনি মারা যান। শাহীন তারেক নামে একজন রক্ষা করতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। তাকে যশোর জেনারেল হাসপাতাল নেওয়া হলে চিকিৎসকরা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।

    ওসি বলেন, ঘটনার তদন্ত চলছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme