[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    ‘হায়েনা এক্সপ্রেস’-কে বিদায় জানাচ্ছে ‘সোনার বাংলা সার্কাস’

    Reporter Name
    • Update Time : Thursday, October 16, 2025,
    • 27 Time View

    জনপ্রিয় ব্যান্ডদল ‘সোনার বাংলা সার্কাস’ তাদের একক সিরিজ কনসার্টের শেষ পর্ব নিয়ে আসছে। শুক্রবার (১৭ অক্টোবর) ঢাকার দ্য রাশিয়ান হাউজে (সাবেক আরসিসি) ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’ শিরোনামে এই কনসার্টের আয়োজন করা হচ্ছে। 

    ২০২০ সালে প্রকাশিত তাদের জনপ্রিয় অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’-এর সিরিজ একক কনসার্টের সমাপ্তি ঘটবে এই লাইভ পারফরম্যান্সের মধ্য দিয়ে। ব্যান্ড সূত্রে জানা গেছে, দ্রুতই শ্রোতাদের হাতে তাদের নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’ পৌঁছাবে, যার পর নতুন এই অ্যালবামের গানগুলো নিয়ে সারাদেশে একক কনসার্টের আয়োজন করবে দলটি।

    ব্যান্ডের ভোকাল, গিটারিস্ট ও লিরিসিস্ট প্রবর রিপন জানান, একটি ব্যান্ডকে ভালোভাবে জানার সেরা উপায় হলো তাদের অ্যালবাম ও একক কনসার্ট। তিনি বলেন, সাধারণত দেশে যে ধরনের লাইন-আপ কনসার্ট হয়, সেখানে সময়ের স্বল্পতার কারণে ব্যান্ডকে ভালোবাসেন এমন শ্রোতারা অতৃপ্ত থেকে যান।

    এই কারণেই তাদের নিজস্ব উদ্যোগে এই একক কনসার্ট, যেখানে ব্যান্ড ধীরস্থিরভাবে দীর্ঘ সময় নিয়ে সব গান দর্শক-শ্রোতার সামনে উপস্থাপন করতে পারে। প্রবর আরও জানান, ‘হায়েনা এক্সপ্রেস এক্সপেরিয়েন্স’ একক কনসার্টটি এর আগে গত চার বছরে ঢাকায় তিনবারসহ খুলনা বাদে দেশের সব বিভাগীয় শহরে আয়োজিত হয়েছে। খুলনায় উপযুক্ত ভেন্যু না পাওয়ায় সেখানে কনসার্ট করা সম্ভব হয়নি।

    ‘বিদায় হায়েনা এক্সপ্রেস’ কনসার্টটি শুধু গানের মঞ্চ হবে না, বরং এটি হতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ ‘কন্সেপ্টচ্যুয়াল কনসার্ট’। মোট ৩ ঘণ্টার এই আয়োজনে গান ছাড়াও থাকছে ভিন্ন চমক, যেমন কবিতা, জোকারদের পারফর্মিং আর্টসহ আরও অনেক কিছু দিয়ে মঞ্চ সাজানো হয়েছে।

    পারফরম্যান্স থেকে শুরু করে লাইট ডিজাইন কিংবা ভিডিও প্রজেকশন—সব কিছুতেই থাকবে অভিনবত্ব। ব্যান্ড জানিয়েছে, ইতোমধ্যে কনসার্টের সব টিকেট বিক্রি হয়ে গেছে। তারা ‘হায়েনা এক্সপ্রেস’-এর সব গান ছাড়াও নতুন অ্যালবাম ‘মহাশ্মশান’-এর কয়েকটি গানও এই কনসার্টে পরিবেশন করার পরিকল্পনা নিয়ে প্র্যাকটিস প্যাডে ব্যস্ত সময় পার করছেন।

    উল্লেখ্য, ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারিতে মুক্তি পাওয়া ‘সোনার বাংলা সার্কাস’-এর প্রথম অ্যালবাম ‘হায়েনা এক্সপ্রেস’-এর ‘এপিটাফ’, ‘অন্ধ দেয়াল’, ‘মৃত্যু উৎপাদন কারখানা’–এর মতো গানের মাধ্যমে তরুণদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা লাভ করে এবং তারা ইতোমধ্যেই দেশ-বিদেশের দুই শতাধিক কনসার্টে পারফর্ম করেছে।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme