[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচারের দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

    Reporter Name
    • Update Time : Wednesday, August 21, 2024,
    • 116 Time View

    মোঃ আশিকুজ্জামান
    ভাঙ্গা, (ফরিদপুর) সংবাদদাতা

    ফরিদপুরের ভাঙ্গায় সচেতন নাগরিক সমাজের আয়োজনে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিচারের দাবিতে এক বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
    আজ বুধবার ২১ আগস্ট সকালে ফরিদপুর- বরিশাল মহাসড়কের ভাঙ্গা বিশ্বরোড চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা অবিলম্বে ভুয়া মুক্তিযোদ্ধাদের সনাক্ত ও বাতিল করে তাদের যাবতীয় সুযোগ সুবিধা বাতিল করে উপযুক্ত বিচারের দাবী জানান।
    তারা আরো বলেন ভাঙ্গায় এমনো মুক্তিযুদ্ধা আছেন যাদের বয়স ৭১ স্বাধীনতার সময় জন্ম হয়েছে মাত্র তারা কেমনে মুক্তিযুদ্ধা হয়। অনেক ভূয়া মুক্তিযুদ্ধের ছেলে-মেয়েরা বাবার সনদ দিয়ে চাকুরি-বাকরি সহ বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করছেন। অনতিবিলম্বে যাচাই-বাছাই করে এই সম্পস্ত ভূয়া মুক্তিযুদ্ধের বাতিল করে তাদের কে সকল রকম সুযোগ সুবিধা থেকে বঞ্জিত করতে হবে। না হলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

    মানববন্ধনে বক্তব্য রাখেন ওসমান মুন্সী, সাঈদ মুন্সী, আঃ সামাদ খন্দকার, আলম মুন্সী, শহিদুল ইসলাম বিটু মুন্সী, কাওসার মোল্লা, মিজান মুন্সি, মাহমুদুর রহমান তুরান সহ অনেকে।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme