[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    অবশেষে মুক্তি পাচ্ছে পপির ‘ডাইরেক্ট অ্যাটাক’

    Reporter Name
    • Update Time : Wednesday, October 1, 2025,
    • 35 Time View

    অবশেষে প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা সাদিকা পারভিন পপির অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’ অবশেষে প্রেক্ষাগৃহে আসছে। আগামী ১৭ অক্টোবর সারাদেশে সিনেমাটি মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক সাদেক সিদ্দিকী।

    সিনেমাটি মুক্তি প্রসঙ্গে পরিচালক বলেন, কয়েকবার মুক্তির পরিকল্পনা করেও শেষ মুহূর্তে পরিস্থিতির কারণে পিছিয়ে যেতে হয়েছে। তবে এবার ১৭ অক্টোবর সিনেমাটি মুক্তি পাবে এটাই চূড়ান্ত।

    সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প নিয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন পপি। তার বিপরীতে অভিনয় করেছেন আমিন খান। পপি ও আমিন খান ছাড়াও এ ছবিতে অভিনয় করেছেন ইমন, অনিক রহমান অভি, শিরিন শিলা প্রমুখ।

    উল্লেখ্য, ২০২০ সালে ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার শুটিং শেষ হওয়ার পর থেকেই আড়ালে চলে যান চিত্রনায়িকা পপি। সংসারী হয়ে ওঠেন, আর নতুন কোনো ছবির কাজেও অংশ নেননি। ফলে ‘ডাইরেক্ট অ্যাটাক’–ই দর্শকদের জন্য নায়িকার শেষ উপহার হতে যাচ্ছে।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme