[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|

    দুর্ঘটনার কবলে র‌্যাবের পিকনিকের গাড়ি, শিশু নিহতসহ আহত ২২

    Reporter Name
    • Update Time : Saturday, October 11, 2025,
    • 51 Time View

    পটুয়াখালীতে র‍্য্যাব সদস্যদের বহনকারী একটি পিকনিকের মাইক্রোবাসের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বছরের এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত ২২ জন।

    শনিবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লার পক্ষিয়া এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, র‍্যাব-৮ এর একটি গাড়ি বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। অপরদিকে কুয়াকাটা থেকে বরিশালগামী ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাস একই সড়কে বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই বছরের এক শিশু নিহত হয় ও র‍্যাবের গাড়িতে থাকা অন্তত ২২ জন আহত হন। তাৎক্ষণিক নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, র‍্যাবের গাড়িটিতে প্রায় ৩০ জন সদস্য ছিলেন। সংঘর্ষের পর স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায় ও ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

    পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনাস্থল থেকে আমরা র‍্যাবের গাড়ি থেকে ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করেছি। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

    পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বে থাকা চিকিৎসক তামান্না রহমান বলেন, দুর্ঘটনার পর আমাদের হাসপাতালে ২০-২২ জন আহতকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে দুই বছরের একটি শিশু নিহত হয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশালসহ বিভিন্ন স্থানে নিয়ে গেছে।

    Please Share This Post in Your Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    More News Of This Category
    © All rights reserved © 2019 bdnews theme